প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
ক্যাক্টাস
কৈশোর (মার্চ ২০১৪)
ইন্দ্রাণী ভট্টাচার্য
১৮
৩
৩৪
দু বেণী ঝোলানো, এক্কা দোক্কা খেলতে খেলতে
বালিকা কিশোরী হয়ে ওঠা মেয়েটি;
সোনালী স্বপ্ন-মাখা চোখে, প্রজাপতির পেছনে দৌড়নো মন নিয়ে,
তাকিয়ে ছিল- তার প্রাণের চেয়েও প্রিয়, প্রিয়তম পুরুষটির দিকে.
তরতরে সবুজ লতাটির মত বেড়ে উঠেছিল সে,
আদর-ভালবাসার রোদ-জল পেয়ে.
জানতে পারেনি কখন তার মুখের হাসি বদলে গেছিল চোখের জলে...
প্রজাপতির ডানাদুটো কে যেন কখন ছিঁড়ে ফেলেছিল.
বাড়ানো, বৃষ্টি চাওয়া হাতে এসে পড়েছিল, অবহেলার তপ্ত বালি.
স্নেহের উত্তাপ-বারিতে বেড়ে ওঠা অর্কিড-কিশোরী
উপেক্ষার তপ্ত বালুকনাকেও ভালোবাসা বলে ভুল করে,
বার বার ছুটে যেতে চায়, সেই মরুপ্রান্তেই,
নমনীয়তার খোঁজে- হায়! শুধুই মরীচিকা...
ছুটিয়ে নিয়ে বেড়ায় সারা জীবন,
গোলাপগন্ধী দু ফোঁটা জলের আশায়,
ঝরায়কেবলইঅশ্রুবিন্দু, ফোটাতে পারেনা মরুতে গোলাপ.
জন্ম নেয় শুধু একটি ক্যাক্টাস.
৩
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১৮
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
অনন্তের আগন্তুক
অসাধারণ একটি কবিতা। এতই সুন্দর যে আমার বা অন্য কারোর প্রশংসার দরকার হয়না।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ আগস্ট, ২০১৪
নাজমুছ - ছায়াদাত ( সবুজ )
চমৎকার
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ দিন আগে
এশরার লতিফ
অনেক ভালো লাগলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ দিন আগে
রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
ভালো লাগলো। শুভেচ্ছা নিবেন দিদি।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ দিন আগে
ক্যায়স
চমৎকার লিখেছেন। শ্রদ্ধা জানবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ দিন আগে
এই মেঘ এই রোদ্দুর
ভাল লাগল
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ দিন আগে
মিলন বনিক
একটা সময়ের সুন্দর চিত্রায়ন....অধিকাংশ বালিকা কিশোরী হয়ে উঠার খুব খারাপ সময়টাকে তুলে ধরেছেন...খুব ভালো লাগলো....
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ দিন আগে
ছন্দদীপ বেরা
খুব সুন্দর । ভাল লাগল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ ঘণ্টা আগে
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন
...অশ্রুবিন্দু, ফোটাতে পারেনা মরুতে গোলাপ...। চমতকার লিখেছেন। ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ মার্চ, ২০১৪
ইন্দ্রাণী ভট্টাচার্য
Dhonyobaad waahid bhai
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ মার্চ, ২০১৪
আলমগীর সরকার লিটন
বা খুবি সুন্দর লাগল কবিতটা
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ মার্চ, ২০১৪
আরো মন্তব্য দেখুন (
১৮
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০৪ ফেব্রুয়ারী - ২০১৪
গল্প/কবিতা: ৪ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ এপ্রিল,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী